সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত তিন শিশুর বয়সই সাত মাসের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর এলাকার রাইয়ান (৬ মাস), ছাতক উপজেলার তাউসিফ ইসলাম (৫ মাস) এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আমায়রা জান্নাত (৭ মাস)।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের হাম রোগ নিশ্চিত হওয়া গেলেও বাকিদের মৃত্যু হামের উপসর্গজনিত সন্দেহভাজন হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকাদান সম্পন্ন করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬