রোববার, ০৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গতিশীলতা বাড়াতে রঘুনন্দন রেঞ্জে প্রশাসনিক কেন্দ্রীয় বন সংরক্ষকের পরামর্শ

সিলেটের বন রক্ষায় বিশেষ তৎপরতা

সিলেটের বন রক্ষায় বিশেষ তৎপরতা
ছবি: চেকপোস্ট

সিলেট বিভাগের বনাঞ্চল রক্ষায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বন অপরাধ ও জবরদখল ঠেকাতে সীমানা প্রাচীর নির্মাণের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন।

গত শুক্রবার সিলেট বন বিভাগের সংক্ষিপ্ত সফরে এসে হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের জগদীশপুর বন বিটের ১৫০ একর সংরক্ষিত বনভূমি পরিদর্শন করেন তিনি। এ সময় প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া গাছের চারা থেকে সেখানে প্রাকৃতিক বন গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানান কেন্দ্রীয় বন সংরক্ষক।

তিনি বলেন, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনাঞ্চল সংরক্ষণ করা গেলে একদিকে যেমন বনভূমির সৌন্দর্য ও জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে, অন্যদিকে জবরদখলের প্রবণতাও কমবে। বনাঞ্চলকে সুরক্ষিত রাখতে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।

কেন্দ্রীয় বন সংরক্ষক আরও বলেন, রঘুনন্দন রেঞ্জের শাহপুর, জগদীশপুর ও শালটিলা বন বিট এবং শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও পুটিজুরী বন বিটের সীমানা নির্ধারণ ও সীমানা প্রাচীর নির্মাণ করা হলে বন অপরাধ সংঘটনের প্রবণতা কমবে। পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, বনাঞ্চলের পানির ছড়াগুলো সংরক্ষণ করা গেলে পানির স্বাভাবিক প্রবাহ বাড়বে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে এসব বনাঞ্চল শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার জন্যও উপযোগী স্থান হিসেবে গড়ে উঠতে পারে। বন আগুন প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও বনাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক অবক্ষয় রোধেও বনভূমি সংরক্ষণের ইতিবাচক প্রভাব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান, সিলেট বিভাগীয় সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন, রঘুনন্দন রেঞ্জের এসিএফ ফয়সাল আলম, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের ফরেস্টার জহিরুল ইসলাম, শাহপুর বন বিটের ফরেস্টার রথীন্দ্র কিশোর রায়, শালটিলা বন বিটের ফরেস্টার মোহাইমিনুল ইসলাম সানিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

চেকপোস্ট

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সিলেটের বন রক্ষায় বিশেষ তৎপরতা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত