শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আইন আদালত

ভেজাল খাদ্য পণ্যে

সিরাজ চুই গোশতে ভেজাল ঘি–বোরহানি! ৬ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

ভেজাল ও নিম্নমানের ঘি এবং বোরহানি তৈরি ও বিক্রির অভিযোগে রাজধানীর জনপ্রিয় রেস্তোরাঁ ‘সিরাজ চুই গোশত’-কে ছয় লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

শনিবার (২৩ মে) ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত-২-এর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) নুসরাত সাহারা বিথী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি রেস্তোরাঁটি থেকে ঘি ও বোরহানির নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ল্যাব পরীক্ষায় এসব নমুনায় মানবদেহের জন্য ক্ষতিকর ও নিম্নমানের উপাদান পাওয়া যায়, যা নিরাপদ খাদ্য আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হয়।

শুনানির দিন রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের পক্ষে কোনো বৈধ প্রমাণ উপস্থাপন করতে না পেরে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

এরপর আদালত অপরাধের মাত্রা বিবেচনা করে ছয় লাখ টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্যের মান নিশ্চিত না করে কোনো পণ্য উৎপাদন বা বিক্রি না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়।

#ঢাকা_সংবাদ #খাদ্যনিরাপত্তা #ভেজাল_খাদ্য

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

সিরাজ চুই গোশতে ভেজাল ঘি–বোরহানি! ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ভেজাল ও নিম্নমানের ঘি এবং বোরহানি তৈরি ও বিক্রির অভিযোগে রাজধানীর জনপ্রিয় রেস্তোরাঁ ‘সিরাজ চুই গোশত’-কে ছয় লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

শনিবার (২৩ মে) ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত-২-এর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) নুসরাত সাহারা বিথী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি রেস্তোরাঁটি থেকে ঘি ও বোরহানির নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ল্যাব পরীক্ষায় এসব নমুনায় মানবদেহের জন্য ক্ষতিকর ও নিম্নমানের উপাদান পাওয়া যায়, যা নিরাপদ খাদ্য আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হয়।

শুনানির দিন রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের পক্ষে কোনো বৈধ প্রমাণ উপস্থাপন করতে না পেরে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

এরপর আদালত অপরাধের মাত্রা বিবেচনা করে ছয় লাখ টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্যের মান নিশ্চিত না করে কোনো পণ্য উৎপাদন বা বিক্রি না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত