সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে ঘরের ওপর পড়ে নাসিমা খাতুন নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। হঠাৎ প্রবল ঝড় শুরু হলে একটি বিশাল শিরিষ গাছের ডাল ভেঙে তার ঘরের ওপর পড়ে।
এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছের ডালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গানগর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশেই একটি অস্থায়ী ঘর তুলে বসবাস করছিলেন। ঝড়ের সময় সেই ঘরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬