সাভারের কাউন্দিয়া ও মিরপুরের মধ্যে তুরাগ নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
সরেজমিন পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং রাজউক-এর প্রতিনিধিদল।
পরিদর্শনকালে সেতুর সম্ভাব্য নকশা, সংযোগ সড়ক এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সাভার ও মিরপুর এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে।
এ সময় এমপি তুলি বলেন, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সেতু প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬