বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়

সাতছড়িতে মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বনভোজন

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক পক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) দিনব্যাপী জেলার সাতছড়ি জাতীয় উদ্যান-এ এ বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মুফতি শফিকুল ইসলাম ডালিম।

এসময় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের মালিক পক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বনভোজন অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমাছ খান টুটুল ও সহ-সভাপতি মাঈনুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সভাপতি খোকন, প্রধান শিক্ষক কাজী আব্দুল বাছির, কোষাধ্যক্ষ, অতিথি হানিফ ও সাংবাদিক হৃদয় শাহআলমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাধবপুর উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও এসোসিয়েশনকে আরও এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে এবং নিঃস্বার্থভাবে কাজ করবেন।

#মাধবপুর #কিন্ডারগার্টেন_এসোসিয়েশন #সাতছড়ি_জাতীয়_উদ্যান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাতছড়িতে মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বনভোজন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক পক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) দিনব্যাপী জেলার সাতছড়ি জাতীয় উদ্যান-এ এ বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মুফতি শফিকুল ইসলাম ডালিম।

এসময় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের মালিক পক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বনভোজন অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমাছ খান টুটুল ও সহ-সভাপতি মাঈনুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সভাপতি খোকন, প্রধান শিক্ষক কাজী আব্দুল বাছির, কোষাধ্যক্ষ, অতিথি হানিফ ও সাংবাদিক হৃদয় শাহআলমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাধবপুর উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও এসোসিয়েশনকে আরও এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে এবং নিঃস্বার্থভাবে কাজ করবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত