বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

সাতছড়িতে মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বনভোজন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক পক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে ২০২৬) দিনব্যাপী জেলার সাতছড়ি জাতীয় উদ্যান-এ এ বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মুফতি শফিকুল ইসলাম ডালিম।এসময় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের মালিক পক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।বনভোজন অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমাছ খান টুটুল ও সহ-সভাপতি মাঈনুল ইসলাম জুয়েল।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সভাপতি খোকন, প্রধান শিক্ষক কাজী আব্দুল বাছির, কোষাধ্যক্ষ, অতিথি হানিফ ও সাংবাদিক হৃদয় শাহআলমসহ অন্যান্যরা। বক্তারা বলেন, মাধবপুর উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও এসোসিয়েশনকে আরও এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে এবং নিঃস্বার্থভাবে কাজ করবেন।

সাতছড়িতে মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বনভোজন