সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার তাগিদ

সহিংসতা নিয়ে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের

ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সম্ভাব্য সহিংসতা রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর দেশ বর্তমানে একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে এবং এ সময়ে জাতি আর কোনো ধরনের অস্থিরতা চায় না।

তিনি আরও বলেন, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে তিনি প্রশ্ন তুলে বলেন, বর্তমান পরিস্থিতিতে সেনা মোতায়েন নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তার মতে, অতীত রাজনৈতিক প্রেক্ষাপটে সংশ্লিষ্ট শক্তির বড় ধরনের সহিংসতার সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারা যেন অতীতের অপরাধ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান এবং যারা সরাসরি অপরাধে জড়িত, তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। অন্যথায় নতুন করে সহিংসতার চেষ্টা করলে তাদের রাজনৈতিক অস্তিত্ব আরও সংকটের মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

#রাজনীতি_বাংলাদেশ #ইসলামী_আন্দোলন #সহিংসতা_সতর্কতা

চেকপোস্ট

সোমবার, ১৩ জুলাই ২০২৬

সহিংসতা নিয়ে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সম্ভাব্য সহিংসতা রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর দেশ বর্তমানে একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে এবং এ সময়ে জাতি আর কোনো ধরনের অস্থিরতা চায় না।

তিনি আরও বলেন, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে তিনি প্রশ্ন তুলে বলেন, বর্তমান পরিস্থিতিতে সেনা মোতায়েন নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তার মতে, অতীত রাজনৈতিক প্রেক্ষাপটে সংশ্লিষ্ট শক্তির বড় ধরনের সহিংসতার সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারা যেন অতীতের অপরাধ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান এবং যারা সরাসরি অপরাধে জড়িত, তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। অন্যথায় নতুন করে সহিংসতার চেষ্টা করলে তাদের রাজনৈতিক অস্তিত্ব আরও সংকটের মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত