মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কার্যকর নতুন সময়সূচি

সন্ধ্যা ৭টার পর বন্ধ মেলা-বিলবোর্ড, সরকারের কড়া নির্দেশ

ছবি: চেকপোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার আবারও আগের সময়সূচি কার্যকর করেছে। সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়েছে, আজ থেকেই শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান ও অনুষ্ঠিতব্য সব মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।

এছাড়া দেশের সব বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বলছে, বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একই সময়সূচি কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এখন সেই সুবিধা প্রত্যাহার করে পূর্বের নিয়ম পুনর্বহাল করা হয়েছে।

#বিদ্যুৎ_সাশ্রয় #সরকারি_নির্দেশনা #মেলা_ও_বিলবোর্ড

চেকপোস্ট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সন্ধ্যা ৭টার পর বন্ধ মেলা-বিলবোর্ড, সরকারের কড়া নির্দেশ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার আবারও আগের সময়সূচি কার্যকর করেছে। সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়েছে, আজ থেকেই শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান ও অনুষ্ঠিতব্য সব মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।

এছাড়া দেশের সব বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বলছে, বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একই সময়সূচি কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এখন সেই সুবিধা প্রত্যাহার করে পূর্বের নিয়ম পুনর্বহাল করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত