প্রিন্ট এর তারিখ : ০২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
সন্ধ্যা ৭টার পর বন্ধ মেলা-বিলবোর্ড, সরকারের কড়া নির্দেশ
মোঃ জয়নাল আবেদীন পারভেজ,, স্টাফ রিপোর্টার:: ||
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার আবারও আগের সময়সূচি কার্যকর করেছে। সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়েছে, আজ থেকেই শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান ও অনুষ্ঠিতব্য সব মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।এছাড়া দেশের সব বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বলছে, বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একই সময়সূচি কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এখন সেই সুবিধা প্রত্যাহার করে পূর্বের নিয়ম পুনর্বহাল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত