মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দুর্নীতি খতিয়ে দেখতে ৭ সদস্যের কমিটি

সচিবের সই ছাড়াই ফাইল পাস, আসিফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ছবি: চেকপোস্ট

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল পাস করেছেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পিরোজপুরের একটি প্রকল্পে টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।

তিনি জানান, এসব অনিয়মের কারণে গত দুই বছর ধরে জেলার উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ রয়েছে। দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

মীর শাহে আলম আরও বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর-সংস্থাগুলোর দুর্নীতি ও অনিয়ম তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়কার অনিয়ম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সচিবের সই ছাড়াই ফাইল পাস, আসিফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল পাস করেছেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পিরোজপুরের একটি প্রকল্পে টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।

তিনি জানান, এসব অনিয়মের কারণে গত দুই বছর ধরে জেলার উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ রয়েছে। দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

মীর শাহে আলম আরও বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর-সংস্থাগুলোর দুর্নীতি ও অনিয়ম তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়কার অনিয়ম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত