বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ফেসবুকে জানালেন এমপি এমরান

সংসদ নাই আজ? সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রীর প্রশ্ন, পাঠালেন সংসদে

ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এসে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কয়েকজন সংসদ সদস্য (এমপি)। প্রধানমন্ত্রী তাদের বিমানবন্দরে দেখে বিস্ময় প্রকাশ করে সরাসরি জাতীয় সংসদে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

বুধবার (১৭ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর উপস্থিত এমপিদের উদ্দেশে জানতে চান, ‘সংসদ নাই আজকে?’

পরে তিনি বলেন, ‘আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই। আপনারা সংসদে যান।’

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই সিলেট অঞ্চলের কয়েকজন সংসদ সদস্য ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পর তার নির্দেশ অনুযায়ী সরাসরি জাতীয় সংসদে চলে এসেছেন।

এমপি এমরান আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদকে রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং সংসদের কার্যকারিতা ও গুরুত্ব বাড়াতে নিরলসভাবে কাজ করছেন। তার মতে, বুধবারের ঘটনাটি সেই অবস্থানেরই বাস্তব প্রতিফলন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান এবং সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

#তারেক_রহমান #জাতীয়_সংসদ #সিলেট_সফর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সংসদ নাই আজ? সিলেটে এমপিদের দেখে প্রধানমন্ত্রীর প্রশ্ন, পাঠালেন সংসদে

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এসে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কয়েকজন সংসদ সদস্য (এমপি)। প্রধানমন্ত্রী তাদের বিমানবন্দরে দেখে বিস্ময় প্রকাশ করে সরাসরি জাতীয় সংসদে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

বুধবার (১৭ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর উপস্থিত এমপিদের উদ্দেশে জানতে চান, ‘সংসদ নাই আজকে?’

পরে তিনি বলেন, ‘আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই। আপনারা সংসদে যান।’

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই সিলেট অঞ্চলের কয়েকজন সংসদ সদস্য ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পর তার নির্দেশ অনুযায়ী সরাসরি জাতীয় সংসদে চলে এসেছেন।

এমপি এমরান আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদকে রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং সংসদের কার্যকারিতা ও গুরুত্ব বাড়াতে নিরলসভাবে কাজ করছেন। তার মতে, বুধবারের ঘটনাটি সেই অবস্থানেরই বাস্তব প্রতিফলন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান এবং সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত