শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সম্মাননা পেল ৮০ শিক্ষার্থী

নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে সুনামগঞ্জে সাংস্কৃতিক আয়োজন

ছবি : চেকপোস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৮০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা আদিত্য পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

নজরুলের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান

সেমিনারে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য ও সংগীতের মাধ্যমে অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাঁর সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তাঁরা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্যকর্ম ও আদর্শ তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে আগ্রহী করে তুলবে।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আলোচনা পর্ব শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৮০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকদের প্রত্যাশা, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য ও সংগীতের প্রতি আগ্রহ বাড়াবে। পাশাপাশি সাম্য, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও সৃজনশীল মনন বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#সুনামগঞ্জ #নজরুলবর্ষ২০২৬ #শিক্ষার্থীসম্মাননা

চেকপোস্ট

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে সুনামগঞ্জে সাংস্কৃতিক আয়োজন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত