বাংলাদেশে কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রয়োজনে মন্ত্রিত্বও ছেড়ে দেবেন।
সোমবার (১১ মে) সচিবালয়ে বিএসআরএফের বৈঠকে ধর্মমন্ত্রী বলেন, ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে। তিনি বলেন, ভারত একটি বড় গণতান্ত্রিক দেশ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করলে তাদের প্রতি শ্রদ্ধা আরও বাড়বে।
তিনি আরও বলেন, ভারতে কোনো ঘটনা ঘটলেও তার প্রভাব বাংলাদেশে পড়তে দেওয়া হবে না। দেশের সংখ্যালঘুদের ওপর জুলুম-নির্যাতন সহ্য করা হবে না বলেও কঠোর অবস্থান জানান তিনি।
বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের জন্য ইতিবাচক। তবে বর্তমানে গঠনমূলক সমালোচনার পরিবর্তে সরকারকে বিব্রত করার প্রবণতা দেখা যাচ্ছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬