বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

শেষ বিদায়ে মানুষের ঢল রামুর আবুল বশর মেম্বারের জানাজা সম্পন্ন

ছবি: চেকপোস্ট

কক্সবাজারের রামু উপজেলার পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি আবুল বশর মেম্বারের জানাজা সোমবার ৪ মে বিকেলে আছরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অফিসের চর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

জানাজায় স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিতরা তাঁর সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এর আগে, রোববার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয়দের মতে, আবুল বশর মেম্বারের মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

#রামুনিউজ #শেষবিদায় #স্থানীয়সংবাদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেষ বিদায়ে মানুষের ঢল রামুর আবুল বশর মেম্বারের জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

কক্সবাজারের রামু উপজেলার পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি আবুল বশর মেম্বারের জানাজা সোমবার ৪ মে বিকেলে আছরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অফিসের চর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

জানাজায় স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিতরা তাঁর সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এর আগে, রোববার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয়দের মতে, আবুল বশর মেম্বারের মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত