বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

শেষ বিদায়ে মানুষের ঢল রামুর আবুল বশর মেম্বারের জানাজা সম্পন্ন

কক্সবাজারের রামু উপজেলার পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি আবুল বশর মেম্বারের জানাজা সোমবার ৪ মে বিকেলে আছরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অফিসের চর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।জানাজায় স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিতরা তাঁর সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।এর আগে, রোববার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয়দের মতে, আবুল বশর মেম্বারের মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

শেষ বিদায়ে মানুষের ঢল রামুর আবুল বশর মেম্বারের জানাজা সম্পন্ন