সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত দুটি হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার ৪ মে দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যার ঘটনায় দুটি পৃথক মামলা হয়। এ দুই মামলায় শতাধিক আসামির মধ্যে অনেকেই জামিনে থাকলেও বড় একটি অংশ এখনো পলাতক রয়েছে।
আদালতের আদেশে বলা হয়েছে, দুই মামলায় মোট ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে।
এর আগে পুলিশের দাখিল করা অভিযোগপত্রে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ ও স্থানীয় নেতার নাম অন্তর্ভুক্ত ছিল।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬