শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতি

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় ইকরা ক্যাডেট কেয়ারের নতুন ক্যাম্পাস উদ্বোধন

নতুন ব্রিজে ইকরা ক্যাডেট কেয়ারের নতুন ক্যাম্পাস উদ্বোধন। ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় ইকরা ক্যাডেট কেয়ারের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় চুনারুঘাট রোডে চৌধুরী গ্যারেজের পশ্চিম পাশে মনোরম পরিবেশে নির্মিত ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা ক্যাডেট কেয়ারের সভাপতি মোহাম্মদ শোয়াইব হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সিটি ইউনিভার্সিটির উপপরিচালক ড. সালাহ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, ৫ নম্বর শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ এবং ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন কাজী আব্দুল বাছিত ও মাস্টার হাবিবুর রহমান। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ফেরদৌসী আক্তার, মো. আব্দুল মোতালিব ও আফিদা চৌধুরী।

প্রধান আলোচক ড. সালাহ উদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে দক্ষ, পরিশ্রমী ও সৃজনশীল শিক্ষক নিয়োগের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও আচরণের বিষয়ে শিক্ষকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে ধমক বা কঠোরতার পরিবর্তে ভালোবাসা, বিনয় ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি ও প্রতিষ্ঠা সম্ভব নয়। ইকরা ক্যাডেট কেয়ারের মূল লক্ষ্য হওয়া উচিত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। পবিত্র কোরআনের প্রথম নির্দেশনা ‘পড়ো’ উল্লেখ করে তিনি বলেন, সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ববোধ, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে শিক্ষা অর্জন করতে হবে।

তিনি বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশের ভিত্তি তৈরি হয় প্রাথমিক পর্যায়ে। তাই শুরু থেকেই শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও মিশন। শিক্ষার্থীদের উদারতা, বিনয় ও মানবিক মূল্যবোধ শেখানোর পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দেন তিনি। এ সময় শিশুদের অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, আধুনিক ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে ইকরা ক্যাডেট কেয়ার শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হক রেনু, মো. ইনজামামুল হক নাঈম, আল-আমিন সাঈফী, মিজানুর রহমান সুমন ও মজিবুর রহমান।

এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারিয়াম রহমান আবৃত্তি, শিক্ষার্থী মোজাম্মেল হক সিয়াম পবিত্র কোরআন তেলাওয়াত এবং প্রথম শ্রেণির শিক্ষার্থী জারা মনি নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান আনিস ও আবিদ হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম।

উল্লেখ্য, আধুনিক ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে ২০২৫ সালে যাত্রা শুরু করে ইকরা ক্যাডেট কেয়ার। নতুন ক্যাম্পাস উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে প্রতিষ্ঠানটি শায়েস্তাগঞ্জ, চুনারুঘাটসহ আশপাশের এলাকার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা অতিথি ও অভিভাবকদের।

#শায়েস্তাগঞ্জ #ইকরা_ক্যাডেট_কেয়ার #হবিগঞ্জের_শিক্ষাঙ্গন

চেকপোস্ট

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় ইকরা ক্যাডেট কেয়ারের নতুন ক্যাম্পাস উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত