মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি

শায়েস্তাগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ, পাল্টা মিছিল বিএনপির

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে ৫-৭ জন ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক পাল্টা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস থেকে নেমে ৫-৭ জন ব্যক্তি সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থানের পর তাঁরা পুনরায় মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কামাল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে সড়কের মোড়ে আগুনের চিহ্ন পাওয়া গেছে। কারা টায়ার জ্বালানোর ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ মিয়া, সিনিয়র সহসভাপতি সামছউদ্দিন রানা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপনসহ দলীয় নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল থেকে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

#হবিগঞ্জ #শায়েস্তাগঞ্জ_খবর #আওয়ামীলীগবিএনপি

চেকপোস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শায়েস্তাগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ, পাল্টা মিছিল বিএনপির

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে ৫-৭ জন ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক পাল্টা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস থেকে নেমে ৫-৭ জন ব্যক্তি সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থানের পর তাঁরা পুনরায় মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কামাল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে সড়কের মোড়ে আগুনের চিহ্ন পাওয়া গেছে। কারা টায়ার জ্বালানোর ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ মিয়া, সিনিয়র সহসভাপতি সামছউদ্দিন রানা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপনসহ দলীয় নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল থেকে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত