ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীরা।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে হাজারের বেশি নিয়োগপ্রত্যাশী এই কর্মসূচিতে অংশ নেন। পূর্বঘোষণা অনুযায়ী তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শুরু করেন।
আন্দোলনকারীরা জানান, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন। এরপর তারা প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র পাননি।
তাদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও অদৃশ্য জটিলতায় নিয়োগ আটকে আছে, যা প্রার্থীদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
প্রার্থীরা জানান, অনেকেই নিয়োগের আশায় আগের চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে এখন তারা পরিবারসহ আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।
আন্দোলনকারীদের দাবি, কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার সময়ক্ষেপণ ও অস্পষ্ট বক্তব্য তাদের হতাশা আরও বাড়িয়েছে। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।
নিয়োগপ্রত্যাশীরা বলেন, “আমাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬