মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান। মোহামেডানের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসান তিনি।
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন হাবিবুর। বিশেষ করে জাতীয় দলের পেসার নাহিদ রানাকে এক ওভারে ২৬ রান হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। সেই ওভারে চার-ছক্কার বন্যা বইয়ে দেন এই ব্যাটার।
এর আগে তাসকিন আহমেদের ওভারেও ২৫ রান তুলে নিয়েছিলেন হাবিবুর। পাওয়ার হিটিংয়ে একের পর এক বাউন্ডারিতে মোহামেডানের বোলিং লাইনআপকে চাপে ফেলে দেন তিনি।
১৫ বলে ফিফটি করার মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেন পারভেজ হোসেনের রেকর্ড। তবে ইনিংসটি বড় করতে পারেননি হাবিবুর। ২৭ বলে ৫৯ রান করে তিনি আউট হন।
তবে এর আগেই তিনি গড়ে ফেলেন আরেক ইতিহাস লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার দখলে রয়েছে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬