লাখাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদ ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজ মিয়া (৫০), আব্দুল্লাহ (২৬) এবং রবি প্রকাশ রবিদাস (৩৫)।
থানা সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হকের দিকনির্দেশনায় উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, মানিক সাহা ও ময়নাল হোসেন খানের নেতৃত্বে শনিবার দিবাগত রাতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভাদিকারা গ্রামের মাহফুজ মিয়া ও সিংহগ্রামের আব্দুল্লাহকে ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে কাঠিহারা গ্রামের রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে রবি প্রকাশ রবিদাসের বাড়ি থেকে ৭ লিটার চোলাই মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের হবিগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬