হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ১৫ মে দিবাগত রাতে লাখাই থানার একটি পুলিশ দল স্বজনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন শাহিদুর রহমান (৬০), তিনি লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের মৃত হাজী আলফু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অংশ নেন উপপরিদর্শক ময়নাল হোসেন খান, মুন্না মিয়া, এএসআই খায়রুল ইসলাম ও অরবিন্দু সহ সঙ্গীয় ফোর্স। তারা তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৬ মে) তাকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬