মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, দেশব্যাপী ছাত্রধর্মঘটের কর্মসূচিকে কেন্দ্র করে সকালে টুঙ্গিপাড়া মোড়ে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা জড়ো হন। তাদের অনেকের হাতে লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তারা। পরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে যোগ দেন।

পরে লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল বের করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এর মধ্যেই বিক্ষুব্ধদের পক্ষ থেকে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ঘটনার পরও বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।

জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ও ককটেল বিস্ফোরণ

এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতেও জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একই রাতে কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রাতের অভিযানে গ্রেপ্তার ৮

জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার জেলার কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া_খবর #ছাত্রলীগ

চেকপোস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত