মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জড়িতদের গ্রেপ্তারের দাবি নেতাকর্মীদের

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল

ছবি : চেকপোস্ট

সারাদেশে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

জাতীয় ছাত্রশক্তি, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর অতর্কিত হামলার প্রতিবাদ জানানো হয়।

মিছিল ও সমাবেশে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এন.ডি. উছমান গনি এবং বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক শরীফ হোসাইন মিজান।

বক্তারা তাঁদের বক্তব্যে সাম্প্রতিক নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং ছাত্রনেতা হাসিব আল ইসলামের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান তাঁরা।

বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির বিশ্বম্ভরপুর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Image

#সুনামগঞ্জ #বিশ্বম্ভরপুর #জাতীয়ছাত্রশক্তি

চেকপোস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সারাদেশে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

জাতীয় ছাত্রশক্তি, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর অতর্কিত হামলার প্রতিবাদ জানানো হয়।

মিছিল ও সমাবেশে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এন.ডি. উছমান গনি এবং বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক শরীফ হোসাইন মিজান।

বক্তারা তাঁদের বক্তব্যে সাম্প্রতিক নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং ছাত্রনেতা হাসিব আল ইসলামের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান তাঁরা।

বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির বিশ্বম্ভরপুর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত