লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) চন্দ্রগঞ্জ বাজার এলাকায় নোয়াখালী–লক্ষ্মীপুর মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের দিকনির্দেশনায় এবং উপপরিদর্শক আদনান আরিফ রিফাতের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে বনলতা অ্যাড নামীয় দোকানের সামনে থেকে মো. জুয়েল প্রকাশ মিনা (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া এলাকার বাসিন্দা।
পরে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনায় উপপরিদর্শক আদনান আরিফ রিফাত বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬