ইমামরা মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক অবক্ষয় রোধ এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে খুলনা নগরীর বয়রায় ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনা ১২২৭তম দলের প্রশিক্ষণার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমাজ উন্নয়নে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ
নজরুল ইসলাম মঞ্জু বলেন, সমাজের প্রতি ইমামদের দায়িত্ব অনেক। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, জাতীয় যেকোনো দুর্যোগের সময় জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে খুলনা সিটি করপোরেশন সবসময় ইমামদের সহযোগিতা করে থাকে।
পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির আহ্বান
বর্তমান সরকারের ইমামদের ভাতার আওতায় আনার উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন কেসিসি প্রশাসক।
তিনি নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে ইমামদের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে সমাজের নেতা হিসেবে দেশের উন্নয়নে সঠিক তথ্য প্রচার এবং জনগণের বিভ্রান্তি দূর করতেও ইমামদের ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।
খুলনা বিভাগের ১০২ ইমাম পেলেন সনদ
ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনার উপপরিচালক কৃষিবিদ এবিএম তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার, স্বাস্থ্য প্রশিক্ষণ কাম মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম মো. মোস্তফা এবং সহকারী পরিচালক আল ফারুক।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইমাম মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে জানানো হয়, নিয়মিত ১২২৭তম প্রশিক্ষণ কার্যক্রমে খুলনা বিভাগের সাতটি জেলার ১০২ জন ইমাম অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬