বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

গুজরাটকে ৯২ রানে উড়িয়ে দিল আরসিবি

রেকর্ড গড়ে টানা দ্বিতীয় আইপিএল ফাইনালে বেঙ্গালুরু

ছবি: সংগৃহীত

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে একপেশে দাপট দেখিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ধর্মশালায় বুধবার গুজরাট টাইটান্সকে ৯২ রানে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫৪ রান তোলে আরসিবি, যা আইপিএল প্লে-অফ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ১৯.৩ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় গুজরাট।

ম্যাচের নায়ক ছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। মাত্র ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ঝড়ো ইনিংসে তিনি ৯টি ছক্কা হাঁকান। শুরুতে ১২ বলে ২০ রান করার পর জীবন পেয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

বিরাট কোহলি করেন ২৫ বলে ৪৩ রান। দেবদত্ত পাডিক্কাল ও ক্রুনাল পান্ডিয়াও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ ৬ ওভারে আরসিবি তোলে ১১৪ রান, যা গুজরাটের জন্য পাহাড়সম লক্ষ্য হয়ে দাঁড়ায়।

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে গুজরাট। সাই সুদর্শন, শুভমান গিল ও জস বাটলার দ্রুত ফিরলে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারায় দলটি। জশ হ্যাজলউডের বোলিংয়ে বাটলারের আউট ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে আরসিবির হাতে দেয়।

শেষদিকে রাহুল তেওয়াতিয়া ৪৩ বলে ৬৮ রানের লড়াই করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। বল হাতে আরসিবির জ্যাকব ডাফি নেন ৩ উইকেট, ভুবনেশ্বর কুমার ও রাসিখ সালাম দার নেন দুটি করে উইকেট।

এই জয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে বেঙ্গালুরু। অন্যদিকে গুজরাটের সামনে দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার সুযোগ থাকছে।

#আইপিএল #আরসিবি #বেঙ্গালুরু

চেকপোস্ট

বুধবার, ২৭ মে ২০২৬

রেকর্ড গড়ে টানা দ্বিতীয় আইপিএল ফাইনালে বেঙ্গালুরু

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে একপেশে দাপট দেখিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ধর্মশালায় বুধবার গুজরাট টাইটান্সকে ৯২ রানে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫৪ রান তোলে আরসিবি, যা আইপিএল প্লে-অফ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ১৯.৩ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় গুজরাট।

ম্যাচের নায়ক ছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। মাত্র ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ঝড়ো ইনিংসে তিনি ৯টি ছক্কা হাঁকান। শুরুতে ১২ বলে ২০ রান করার পর জীবন পেয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

বিরাট কোহলি করেন ২৫ বলে ৪৩ রান। দেবদত্ত পাডিক্কাল ও ক্রুনাল পান্ডিয়াও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ ৬ ওভারে আরসিবি তোলে ১১৪ রান, যা গুজরাটের জন্য পাহাড়সম লক্ষ্য হয়ে দাঁড়ায়।

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে গুজরাট। সাই সুদর্শন, শুভমান গিল ও জস বাটলার দ্রুত ফিরলে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারায় দলটি। জশ হ্যাজলউডের বোলিংয়ে বাটলারের আউট ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে আরসিবির হাতে দেয়।

শেষদিকে রাহুল তেওয়াতিয়া ৪৩ বলে ৬৮ রানের লড়াই করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। বল হাতে আরসিবির জ্যাকব ডাফি নেন ৩ উইকেট, ভুবনেশ্বর কুমার ও রাসিখ সালাম দার নেন দুটি করে উইকেট।

এই জয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে বেঙ্গালুরু। অন্যদিকে গুজরাটের সামনে দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার সুযোগ থাকছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত