রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোবাইল কোর্টে জরিমানা

রায়পুরে অতিরিক্ত ভাড়া আদায়ে সিএনজি চালকদের জরিমানা

ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৬ জুন) রায়পুর উপজেলা থেকে চাঁদপুর ও লক্ষ্মীপুরগামী বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অভিযানকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, ১০০ টাকার ভাড়া ১২০ টাকা, ১২০ টাকার ভাড়া ১৫০ টাকা এবং ১৫০ টাকার ভাড়া ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

এছাড়া অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রশ্ন তুললে কিছু চালকের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগও উঠে আসে।

অভিযানের সময় কয়েকজন সিএনজি চালককে নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিএনজি স্ট্যান্ডের লাইনম্যানদেরও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর তদারকি করার নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

প্রশাসন জানিয়েছে, সাধারণ যাত্রীদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#লক্ষ্মীপুর #মোবাইল_কোর্ট #রায়পুর #সিএনজি_ভাড়া #উপজেলা_প্রশাসন

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

রায়পুরে অতিরিক্ত ভাড়া আদায়ে সিএনজি চালকদের জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৬ জুন) রায়পুর উপজেলা থেকে চাঁদপুর ও লক্ষ্মীপুরগামী বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অভিযানকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, ১০০ টাকার ভাড়া ১২০ টাকা, ১২০ টাকার ভাড়া ১৫০ টাকা এবং ১৫০ টাকার ভাড়া ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

এছাড়া অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রশ্ন তুললে কিছু চালকের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগও উঠে আসে।

অভিযানের সময় কয়েকজন সিএনজি চালককে নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিএনজি স্ট্যান্ডের লাইনম্যানদেরও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর তদারকি করার নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

প্রশাসন জানিয়েছে, সাধারণ যাত্রীদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত