হবিগঞ্জের লাখাই উপজেলা-এ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোড়াকরি সিএনজি স্ট্যান্ডের এক লাইনম্যানকে জরিমানা করা হয়েছে।সোমবার (৮ জুন) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এ অভিযান পরিচালনা করেন।অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় লাইনম্যান ফরহদা মিয়াকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানা গেছে।এ সময় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। ভ্রাম্যমাণ আদালত জানায়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।