ভূমি আমার ঠিকানা প্রতিপাদ্যে বাগেরহাটের রামপালে মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৯-২১ মে) পর্যন্ত রামপাল উপজেলা মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চক্রবর্তী।
তিনি জানান, সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন করা হবে। মেলায় ভূমি বিষয়ক বিভিন্ন সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
মেলায় অংশগ্রহণকারী নাগরিকরা land.gov.bd পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, ই-পর্চা, মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে ডিসিআর এবং ডাকযোগে খতিয়ান প্রাপ্তিসহ বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়া এলএ ক্ষতিপূরণ চেক প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত নানা সেবা বুথের মাধ্যমে সরাসরি দেওয়া হবে বলে জানান তিনি।
ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলায় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ সেবাগ্রহীতারা অংশ নেবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভূমি মালিককে মেলায় এসে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬