রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশ তদন্ত ও অভিযোগ প্রক্রিয়াধীন

রামপালে মৎস্যঘের দখল নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলার বারুইপাড়ায় মৎস্যঘেরের বেড়িবাঁধ কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ভুক্তভোগী শেখ আবুল কালাম (৭০) জানান, চাকশ্রী মৌরাঙ্গা এলাকায় তার দীর্ঘদিনের পরিচালিত মৎস্যঘেরে শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। অভিযোগ রয়েছে, আ. ছালাম শেখ, কালাম শেখ, ওহিদুজ্জামান ওদু, সৈয়দ জাহাঙ্গীর ও তার ছেলে সৈয়দ অনিকসহ অজ্ঞাত ৬–৭ জন ঘেরের বেড়িবাঁধ কেটে দেয়।

বাঁধা দিতে গেলে শেখ আবুল কালাম, কারিমুন নেছা (২৯), শেখ মহিউদ্দিন বাদশা (৫৫), শেখ ফয়সাল (৩৮) ও শেখ ইমরান (২৭) আহত হন। আহতদের দাবি, হামলাকারীরা মারধরের পাশাপাশি ঘেরের বাঁধ কেটে দেওয়ায় পানিতে থাকা মাছ বের হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

কারিমুন নেছা অভিযোগ করে বলেন, তাদের পৈত্রিক জমিতে প্রায় দুই বিঘার মাছের ঘের রয়েছে। প্রতিপক্ষের হামলায় তারা আহত হওয়ার পাশাপাশি ঘেরটির ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, পরে পার্শ্ববর্তী আরেকটি ঘেরের মালিক ও তার পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

রামপাল থানার অফিসার ইনচার্জ সুব্রত বিশ্বাস জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলছে।

#রামপাল #বাগেরহাট #মৎস্যঘেরসংঘর্ষ

চেকপোস্ট

রোববার, ৩১ মে ২০২৬

রামপালে মৎস্যঘের দখল নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলার বারুইপাড়ায় মৎস্যঘেরের বেড়িবাঁধ কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ভুক্তভোগী শেখ আবুল কালাম (৭০) জানান, চাকশ্রী মৌরাঙ্গা এলাকায় তার দীর্ঘদিনের পরিচালিত মৎস্যঘেরে শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। অভিযোগ রয়েছে, আ. ছালাম শেখ, কালাম শেখ, ওহিদুজ্জামান ওদু, সৈয়দ জাহাঙ্গীর ও তার ছেলে সৈয়দ অনিকসহ অজ্ঞাত ৬–৭ জন ঘেরের বেড়িবাঁধ কেটে দেয়।

বাঁধা দিতে গেলে শেখ আবুল কালাম, কারিমুন নেছা (২৯), শেখ মহিউদ্দিন বাদশা (৫৫), শেখ ফয়সাল (৩৮) ও শেখ ইমরান (২৭) আহত হন। আহতদের দাবি, হামলাকারীরা মারধরের পাশাপাশি ঘেরের বাঁধ কেটে দেওয়ায় পানিতে থাকা মাছ বের হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

কারিমুন নেছা অভিযোগ করে বলেন, তাদের পৈত্রিক জমিতে প্রায় দুই বিঘার মাছের ঘের রয়েছে। প্রতিপক্ষের হামলায় তারা আহত হওয়ার পাশাপাশি ঘেরটির ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, পরে পার্শ্ববর্তী আরেকটি ঘেরের মালিক ও তার পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

রামপাল থানার অফিসার ইনচার্জ সুব্রত বিশ্বাস জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত