বুধবার, ১১ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন

রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সেবা পেলেন ৫০০ মানুষ

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ছিনাই ব্লাড ব্যাংক। দিনব্যাপী এ ক্যাম্পেইনে স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পেয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‘এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তুহিন পাটোয়ারী, ছিনাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আরিয়ান আহমেদসহ সংগঠনটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তারা আরও জানান, সবার আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিনাই ব্লাড ব্যাংকের প্রথম এ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

#রাজারহাট #ছিনাইব্লাডব্যাংক #বিনামূল্যে_রক্তের_গ্রুপ_নির্ণয়

চেকপোস্ট

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সেবা পেলেন ৫০০ মানুষ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ছিনাই ব্লাড ব্যাংক। দিনব্যাপী এ ক্যাম্পেইনে স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পেয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‘এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তুহিন পাটোয়ারী, ছিনাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আরিয়ান আহমেদসহ সংগঠনটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তারা আরও জানান, সবার আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিনাই ব্লাড ব্যাংকের প্রথম এ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত