শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন জারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ও একাডেমিকে নতুন নেতৃত্ব

ছবি: চেকপোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. আবদুল আলিমকে সহ-উপাচার্য (প্রশাসন) এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদকে সহ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্যদের অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী অধ্যাপক মো. আবদুল আলিমকে সহ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে সহ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সভাপতি। অন্যদিকে সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মামুনুর রশীদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপন জারির পর বুধবার রাতেই তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মইন উদ্দিন এবং সহ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।

#রাবি #রাজশাহী_বিশ্ববিদ্যালয় #সহউপাচার্য_নিয়োগ

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ও একাডেমিকে নতুন নেতৃত্ব

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. আবদুল আলিমকে সহ-উপাচার্য (প্রশাসন) এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদকে সহ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্যদের অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী অধ্যাপক মো. আবদুল আলিমকে সহ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে সহ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সভাপতি। অন্যদিকে সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মামুনুর রশীদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপন জারির পর বুধবার রাতেই তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মইন উদ্দিন এবং সহ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত