সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র

রাঙ্গামাটিতে ইসলামী ব্যাংক রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ছবি : চেকপোস্ট

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহক আস্থা পুনরুদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং সংলগ্ন গাউসিয়া মার্কেটের সামনে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। তাদের দাবি, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক কোটি মানুষের আস্থার প্রতীক হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে।

বক্তারা ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি বর্তমান এমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে অপসারণের আহ্বান জানানো হয়।

সমাবেশে আরও দাবি করা হয়, ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ নষ্টকারী ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং দৈনন্দিন কার্যক্রমে যেকোনো অনাকাঙ্ক্ষিত বা অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগের দাবিও ওঠে। বক্তাদের অভিযোগ, বর্তমান নেতৃত্ব ব্যাংকের স্বার্থ ও গ্রাহকদের আস্থা রক্ষায় ব্যর্থ হয়েছে।

গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং দেশের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এটিকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে।

সমাবেশ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয় ব্যাংকের সুশাসন নিশ্চিত করা, আস্থা পুনরুদ্ধার, অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র রোধ।

শেষে আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি উপেক্ষা করা হলে দেশজুড়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Image

#বাংলাদেশ_সংবাদ #রাঙ্গামাটি #ইসলামী_ব্যাংক

চেকপোস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

রাঙ্গামাটিতে ইসলামী ব্যাংক রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহক আস্থা পুনরুদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং সংলগ্ন গাউসিয়া মার্কেটের সামনে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। তাদের দাবি, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক কোটি মানুষের আস্থার প্রতীক হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে।

বক্তারা ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি বর্তমান এমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে অপসারণের আহ্বান জানানো হয়।

সমাবেশে আরও দাবি করা হয়, ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ নষ্টকারী ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং দৈনন্দিন কার্যক্রমে যেকোনো অনাকাঙ্ক্ষিত বা অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগের দাবিও ওঠে। বক্তাদের অভিযোগ, বর্তমান নেতৃত্ব ব্যাংকের স্বার্থ ও গ্রাহকদের আস্থা রক্ষায় ব্যর্থ হয়েছে।

গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং দেশের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এটিকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে।

সমাবেশ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয় ব্যাংকের সুশাসন নিশ্চিত করা, আস্থা পুনরুদ্ধার, অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র রোধ।

শেষে আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি উপেক্ষা করা হলে দেশজুড়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত