শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের আদেশ

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে

ছবি: গোলাম রাব্বানী

রাজশাহীতে এক নারীকে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি মাছরাঙ্গা টেলিভিশনের স্থানীয় রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।

রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক শরমিন আকতার তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন খারিজ করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিনি কারাগারে আছেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩ মার্চ এক নারী চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ সংশোধিত এর ১০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

#রাজশাহী #সাংবাদিকগ্রেপ্তার #যৌননিপীড়নমামলা

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

রাজশাহীতে এক নারীকে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি মাছরাঙ্গা টেলিভিশনের স্থানীয় রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।

রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক শরমিন আকতার তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন খারিজ করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিনি কারাগারে আছেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩ মার্চ এক নারী চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ সংশোধিত এর ১০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত