যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস ও বাণিজ্যিক ট্রাকচালক হিসেবে কাজ করার অভিযোগে প্রায় ৩০ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের শিগগিরই দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ (CBP) এক বিবৃতিতে জানায়, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ইউমা সেক্টরে “অপারেশন চেকমেট” নামের বিশেষ অভিযানে মোট ৫২ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৩৬ জনকে সেমি-ট্রাক চালাতে দেখা যায়, যাদের মধ্যে ৩০ জন ভারতীয় নাগরিক ছাড়াও মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক রয়েছেন।
তদন্তে জানা যায়, তাদের অনেকের কাছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো রাজ্যের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল। আবার কারও কারও কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সই ছিল না।
কিছু চালকের ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ। ফেডারেল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
ইউএস বর্ডার পেট্রোলের ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত চিফ ডাস্টিন কডল বলেন, এ ধরনের অভিযান জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধভাবে বাণিজ্যিক যানবাহন চালানো রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, সড়কে নিরাপত্তা ঝুঁকি কমাতে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬