যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে গুলির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে লেক আরকাডিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা যায়, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইস্ট ১৫তম স্ট্রিট ও টিম্বারলেক অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হামলার কারণ এবং সম্ভাব্য হামলাকারীকে শনাক্তে তদন্ত চলছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Anadolu Agency।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬