মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

উদ্বোধনে মামুনুল হকের প্রত্যাশা

যাত্রা শুরু এশিয়া পোস্টের, নিরপেক্ষ সংবাদে প্রতিশ্রুতি

এশিয়া পোস্ট কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতা জোরদারের প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট

সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। সন্ধ্যায় কেক কেটে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, কয়েক মাসের প্রস্তুতির পর এশিয়া পোস্ট আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই মাধ্যম দেশের কথা ও মানুষের কথা নিরপেক্ষভাবে তুলে ধরবে।

তিনি আরও বলেন, আয়োজনে পেশাদারিত্ব ও ব্যবস্থাপনা দেখে আস্থা রাখা যায় যে, এশিয়া পোস্ট জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং নতুন এই গণমাধ্যমকে স্বাগত জানান।

তাদের মধ্যে ছিলেন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পাশাপাশি সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপস্থিত বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন, নতুন এই প্ল্যাটফর্ম দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরবে।

#এশিয়াপোস্ট #বাংলাদেশমিডিয়া #নিরপেক্ষসাংবাদিকতা

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

যাত্রা শুরু এশিয়া পোস্টের, নিরপেক্ষ সংবাদে প্রতিশ্রুতি

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতা জোরদারের প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট

সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। সন্ধ্যায় কেক কেটে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, কয়েক মাসের প্রস্তুতির পর এশিয়া পোস্ট আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই মাধ্যম দেশের কথা ও মানুষের কথা নিরপেক্ষভাবে তুলে ধরবে।

তিনি আরও বলেন, আয়োজনে পেশাদারিত্ব ও ব্যবস্থাপনা দেখে আস্থা রাখা যায় যে, এশিয়া পোস্ট জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং নতুন এই গণমাধ্যমকে স্বাগত জানান।

তাদের মধ্যে ছিলেন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পাশাপাশি সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপস্থিত বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন, নতুন এই প্ল্যাটফর্ম দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত