রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১০টি পার্কিং স্পট, হাজারো যানবাহন উৎসবের শহরে যশোর

যশোরে তারেক রহমানের জনসভা ঘিরে উৎসবমুখর পরিবেশ, শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল, ছবি: চেকপোস্ট

যশোর সফর করবেন তারেক রহমান। তার আগমন ঘিরে জেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য জনসভাকে কেন্দ্র করে যশোর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো অনুষ্ঠানস্থলকে কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে আনা হয়েছে।

জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সূত্রে জানা গেছে, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ প্রায় পাঁচ হাজার যানবাহন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যানবাহনের জন্য ১০টি আলাদা পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে, যেখানে ভিআইপি ও সাধারণদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই জনসভাকে কেন্দ্র করে যশোর এখন “উৎসবের শহর” এ পরিণত হয়েছে। শহর থেকে গ্রাম সবখানেই চলছে মাইকিং ও প্রচার।

প্রটোকল অফিসার উজ্জল হোসেন জানান, সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে শার্শার উলশী খাল পুনঃখনন প্রকল্পের সুধী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এরপর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা যশোর মেডিকেল কলেজ, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দর উন্নয়ন এসব ইস্যু জনসভায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, জনসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

#তারেক_রহমান #যশোর #জনসভা

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

যশোরে তারেক রহমানের জনসভা ঘিরে উৎসবমুখর পরিবেশ, শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

যশোর সফর করবেন তারেক রহমান। তার আগমন ঘিরে জেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য জনসভাকে কেন্দ্র করে যশোর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো অনুষ্ঠানস্থলকে কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে আনা হয়েছে।

জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সূত্রে জানা গেছে, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ প্রায় পাঁচ হাজার যানবাহন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যানবাহনের জন্য ১০টি আলাদা পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে, যেখানে ভিআইপি ও সাধারণদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই জনসভাকে কেন্দ্র করে যশোর এখন “উৎসবের শহর” এ পরিণত হয়েছে। শহর থেকে গ্রাম সবখানেই চলছে মাইকিং ও প্রচার।

প্রটোকল অফিসার উজ্জল হোসেন জানান, সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে শার্শার উলশী খাল পুনঃখনন প্রকল্পের সুধী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এরপর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা যশোর মেডিকেল কলেজ, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দর উন্নয়ন এসব ইস্যু জনসভায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, জনসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত