সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কাটিগ্রামে পারিবারিক দ্বন্দ্বে রক্তপাত

মানিকগঞ্জে মামিকে কুপিয়ে হত্যা! লাশের পাশে অস্ত্র নিয়ে অবস্থান ভাগিনা

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সাথী আক্তার (২৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ভাগিনা রিপন মিয়ার বিরুদ্ধে। হত্যার পর মরদেহের পাশে অস্ত্র নিয়ে একই কক্ষে অবস্থান করেন অভিযুক্ত।

রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (১৯) একই পরিবারের সদস্য এবং শুকুর আলীর ভাগিনা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত রিপন মিয়া মরদেহের পাশে অস্ত্রসহ দরজা বন্ধ করে অবস্থান করতে থাকেন। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করার চেষ্টা চালায়।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

#হত্যাকাণ্ড #মানিকগঞ্জ #পারিবারিক_দ্বন্দ্ব

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

মানিকগঞ্জে মামিকে কুপিয়ে হত্যা! লাশের পাশে অস্ত্র নিয়ে অবস্থান ভাগিনা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

মানিকগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সাথী আক্তার (২৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ভাগিনা রিপন মিয়ার বিরুদ্ধে। হত্যার পর মরদেহের পাশে অস্ত্র নিয়ে একই কক্ষে অবস্থান করেন অভিযুক্ত।

রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (১৯) একই পরিবারের সদস্য এবং শুকুর আলীর ভাগিনা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত রিপন মিয়া মরদেহের পাশে অস্ত্রসহ দরজা বন্ধ করে অবস্থান করতে থাকেন। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করার চেষ্টা চালায়।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত