মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ, মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জাল ধ্বংস করা হয়। এর আগে উপজেলার চরপাড়া চক ও কুষ্টিয়ার চক এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে মোট ৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, জব্দকৃত জালের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ৪৯০ মিটার এবং এর আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ৫০০ টাকা।
জাল ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন বলেন, দেশীয় মাছ, মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগ আরও জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা কার্যক্রম চলমান থাকবে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬