বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এক সহযোগী পলাতক

মানিকগঞ্জে ডিবির অভিযানে বিদেশি-দেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

গ্রেফতার ব্যক্তি শাওন। ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ বোতল বিদেশি মদ ও ৭ বোতল দেশি কেরু মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার চর সাটুরিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস ভবনের দ্বিতীয় তলায় একটি ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি শাওন (২৭) সাটুরিয়া উপজেলার কুমেরপাড়া (ধুল্লা) এলাকার বাসিন্দা। তবে অভিযানের সময় তার সহযোগী সুমন (৩৮) নামে অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে শাওনের ব্যবহৃত কক্ষ তল্লাশি করে ৩ বোতল বিদেশি মদ ও ৭ বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে মাদকদ্রব্য মজুত ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ একজনকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামি সুমনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #ডিবি_অভিযান #মানিকগঞ্জ_সংবাদ

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে ডিবির অভিযানে বিদেশি-দেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ বোতল বিদেশি মদ ও ৭ বোতল দেশি কেরু মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার চর সাটুরিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস ভবনের দ্বিতীয় তলায় একটি ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি শাওন (২৭) সাটুরিয়া উপজেলার কুমেরপাড়া (ধুল্লা) এলাকার বাসিন্দা। তবে অভিযানের সময় তার সহযোগী সুমন (৩৮) নামে অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে শাওনের ব্যবহৃত কক্ষ তল্লাশি করে ৩ বোতল বিদেশি মদ ও ৭ বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে মাদকদ্রব্য মজুত ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ একজনকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামি সুমনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত