রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রতিযোগিতার আয়োজন

মাধবপুরে মাদক প্রতিরোধে নব দিগন্ত ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘নব দিগন্ত ক্লাব’ (রেজি. নং হবি-৬২৮)।

শনিবার (২০ জুন) ক্লাবের ৭ সদস্যবিশিষ্ট কমিটির উদ্যোগে মাদক প্রতিরোধ ও শিক্ষাবান্ধব কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. নূর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

সভায় যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই এলাকায় ব্যাপক পরিসরে মাদকবিরোধী ক্যাম্পেইন পরিচালনা করা হবে। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এছাড়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রতি তিন থেকে চার মাস অন্তর স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেধা বিকাশ ও জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমাদের মূল লক্ষ্য মাধবপুরের ছাত্র ও যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের শিক্ষা, নৈতিকতা ও জ্ঞানভিত্তিক চর্চার দিকে এগিয়ে নেওয়া। একটি শিক্ষিত, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে নব দিগন্ত ক্লাব সবসময় কাজ করে যাবে।

নব দিগন্ত ক্লাবের এ সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থী ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#মাধবপুর #নব_দিগন্ত_ক্লাব #মাদকবিরোধী_ক্যাম্পেইন

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

মাধবপুরে মাদক প্রতিরোধে নব দিগন্ত ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত