বুধবার, ১৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আত্মনির্ভরশীলতা বাড়ানোর লক্ষ্য

মাধবপুরে পার্টনার কংগ্রেস: টেকসই কৃষি ও উদ্যোক্তা গঠনে নতুন উদ্যোগ

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষি খাতে আধুনিকায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের অধীনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি হবিগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আকতারুজ্জামান বলেন, কৃষিকে লাভজনক ও আধুনিক খাতে রূপান্তরের জন্য দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরি করা এখন সময়ের দাবি। তরুণ ও আগ্রহী কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত করে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নতুন কৃষি উদ্যোক্তারা শুধু নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নই নয়, বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের কৃষির টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রগতিশীল কৃষক, সফল কৃষি উদ্যোক্তা, কৃষি দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং বাণিজ্যিক কৃষির প্রসারে গুরুত্বারোপ করেন।

Image

#মাধবপুর_কৃষি_কংগ্রেস #পার্টনার_প্রকল্প_বাংলাদেশ #টেকসই_কৃষি_উন্নয়ন

চেকপোস্ট

বুধবার, ১৭ জুন ২০২৬

মাধবপুরে পার্টনার কংগ্রেস: টেকসই কৃষি ও উদ্যোক্তা গঠনে নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষি খাতে আধুনিকায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের অধীনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি হবিগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আকতারুজ্জামান বলেন, কৃষিকে লাভজনক ও আধুনিক খাতে রূপান্তরের জন্য দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরি করা এখন সময়ের দাবি। তরুণ ও আগ্রহী কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত করে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নতুন কৃষি উদ্যোক্তারা শুধু নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নই নয়, বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের কৃষির টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রগতিশীল কৃষক, সফল কৃষি উদ্যোক্তা, কৃষি দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং বাণিজ্যিক কৃষির প্রসারে গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত