শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শত শত মানুষের অংশগ্রহণ

মাধবপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত জুলুছ অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দাওয়াতে ইসলামি বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত জুলুছ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৩টায় মাধবপুর উপজেলা চত্বরে আশেকে রাসূলরা জমায়েত হন। পরে বিকেল সাড়ে ৩টায় জুলুছটি শুরু হয়ে মাধবপুর বাজার ও ঢাকা-সিলেট মহাসড়কের সুসান সিএনজি পাম্প এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

জুলুছে অংশ নেওয়া মুসল্লিরা প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর রওজা মোবারকের নকশা সম্বলিত সবুজ পতাকা বহন করেন। এ সময় তারা নাত, দরুদ ও সালাতু সালাম পাঠ করেন এবং প্রিয় নবী (দ.)-এর শানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

জুলুছ শেষে মাধবপুর উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দরুদ, সালাতু সালাম ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে দাওয়াতে ইসলামি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার দায়িত্বশীল মোহাম্মদ হুমায়ুন আত্বারী, মোহাম্মদ শেখ ইয়াসিন রেজা ও মোহাম্মদ মহসিন আত্বারী উপস্থিত ছিলেন।

এ ছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম. এখলাছুর রহমান সিরাজী, মাধবপুর উপজেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, পৌর আহলে সুন্নাতের সভাপতি শফিক উদ্দিন খান, সাধারণ সম্পাদক ছুট্টো পাঠান, কাজী জয়নালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মাধবপুর উপজেলা ছাত্রসেনার সভাপতি খন্দকার জহিরুল ইসলাম জহির, অর্থ সম্পাদক নাফিজ আহমেদ, আহলে সুন্নাত যুব ফোরামের আহ্বায়ক ইব্রাহিম হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক করিম বক্স মনির এবং সাংবাদিক নাজির আহমেদসহ অনেকে অংশ নেন।

স্বাগত জুলুছে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আশেকে রাসূল অংশগ্রহণ করেন। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

#মাধবপুর #ঈদে_মিলাদুন্নবী #দাওয়াতে_ইসলামী

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মাধবপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত জুলুছ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দাওয়াতে ইসলামি বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত জুলুছ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৩টায় মাধবপুর উপজেলা চত্বরে আশেকে রাসূলরা জমায়েত হন। পরে বিকেল সাড়ে ৩টায় জুলুছটি শুরু হয়ে মাধবপুর বাজার ও ঢাকা-সিলেট মহাসড়কের সুসান সিএনজি পাম্প এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

জুলুছে অংশ নেওয়া মুসল্লিরা প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর রওজা মোবারকের নকশা সম্বলিত সবুজ পতাকা বহন করেন। এ সময় তারা নাত, দরুদ ও সালাতু সালাম পাঠ করেন এবং প্রিয় নবী (দ.)-এর শানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

জুলুছ শেষে মাধবপুর উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দরুদ, সালাতু সালাম ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে দাওয়াতে ইসলামি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার দায়িত্বশীল মোহাম্মদ হুমায়ুন আত্বারী, মোহাম্মদ শেখ ইয়াসিন রেজা ও মোহাম্মদ মহসিন আত্বারী উপস্থিত ছিলেন।

এ ছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম. এখলাছুর রহমান সিরাজী, মাধবপুর উপজেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, পৌর আহলে সুন্নাতের সভাপতি শফিক উদ্দিন খান, সাধারণ সম্পাদক ছুট্টো পাঠান, কাজী জয়নালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মাধবপুর উপজেলা ছাত্রসেনার সভাপতি খন্দকার জহিরুল ইসলাম জহির, অর্থ সম্পাদক নাফিজ আহমেদ, আহলে সুন্নাত যুব ফোরামের আহ্বায়ক ইব্রাহিম হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক করিম বক্স মনির এবং সাংবাদিক নাজির আহমেদসহ অনেকে অংশ নেন।

স্বাগত জুলুছে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আশেকে রাসূল অংশগ্রহণ করেন। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত