বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরাপত্তা ঝুঁকি ও হুমকির অভিযোগ

মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, রাঙামাটিতে সংবাদ সম্মেলন

ছবি : চেকপোস্ট

মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা ও মানহানিকর অপবাদ’ প্রচারের অভিযোগ তুলে রাঙামাটির লংগদুতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুর ২টায় পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি দীর্ঘ ২৮ বছর ধরে মাদ্রাসার পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৪ সাল থেকে ২০২৫ সালের প্রথম দুই মাস পর্যন্ত একটি ট্রাস্ট নিয়মিতভাবে মাদ্রাসা ও সংশ্লিষ্ট মসজিদে অনুদান প্রদান করলেও ২০২৫ সালের মার্চ মাস থেকে মাদ্রাসার অনুদান বন্ধ করে দেওয়া হয়। তবে মসজিদের অনুদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি দাবি করেন, একটি স্থানীয় মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে ট্রাস্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করে অনুদান বন্ধ করিয়েছে।

আবু তাহের আরও অভিযোগ করেন, গত ১৫ জুন এক ভিডিও কলে তার বিরুদ্ধে অনুদানের অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ তোলা হয়, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তিনি বলেন, মাদ্রাসা ও মসজিদের সকল আয়-ব্যয়ের হিসাব ও নথিপত্র সংরক্ষিত রয়েছে এবং স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যার ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শেষে তিনি সংশ্লিষ্ট ট্রাস্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

#রাঙামাটি_সংবাদ #লংগদু #মাদ্রাসা_সংবাদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, রাঙামাটিতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা ও মানহানিকর অপবাদ’ প্রচারের অভিযোগ তুলে রাঙামাটির লংগদুতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুর ২টায় পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি দীর্ঘ ২৮ বছর ধরে মাদ্রাসার পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৪ সাল থেকে ২০২৫ সালের প্রথম দুই মাস পর্যন্ত একটি ট্রাস্ট নিয়মিতভাবে মাদ্রাসা ও সংশ্লিষ্ট মসজিদে অনুদান প্রদান করলেও ২০২৫ সালের মার্চ মাস থেকে মাদ্রাসার অনুদান বন্ধ করে দেওয়া হয়। তবে মসজিদের অনুদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি দাবি করেন, একটি স্থানীয় মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে ট্রাস্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করে অনুদান বন্ধ করিয়েছে।

আবু তাহের আরও অভিযোগ করেন, গত ১৫ জুন এক ভিডিও কলে তার বিরুদ্ধে অনুদানের অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ তোলা হয়, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তিনি বলেন, মাদ্রাসা ও মসজিদের সকল আয়-ব্যয়ের হিসাব ও নথিপত্র সংরক্ষিত রয়েছে এবং স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যার ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শেষে তিনি সংশ্লিষ্ট ট্রাস্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত