শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দেশে মোট উপজেলা বেড়ে ৫০০

মাতামুহুরী পেল নতুন উপজেলা, কক্সবাজারে প্রশাসনিক বড় পরিবর্তন

ছবি: চেকপোস্ট

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অংশ নিয়ে নতুন উপজেলা হিসেবে ‘মাতামুহুরী’র অনুমোদন দিয়েছে সরকার। এ সিদ্ধান্তের মাধ্যমে দেশের প্রশাসনিক মানচিত্রে নতুন মাত্রা যোগ হলো।

বৃহস্পতিবার বিকেলে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকর) বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। একই বৈঠকে আরও কয়েকটি নতুন উপজেলা ও সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫ থেকে বেড়ে ৫০০-তে উন্নীত হয়েছে।

নতুন উপজেলা গঠনের ফলে দীর্ঘদিনের জনদাবির অবসান ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভৌগোলিক দূরত্ব ও প্রশাসনিক জটিলতার কারণে এতদিন এলাকাবাসী বিভিন্ন সেবা নিতে ভোগান্তির শিকার হতো।

এলাকাবাসীর মতে, নতুন উপজেলা ঘোষণার ফলে ভূমি, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিসহ সরকারি সেবা আরও সহজে পাওয়া যাবে। এতে সময় ও খরচ দুই-ই কমবে।

ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর মাতামুহুরী এলাকায় আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মাধ্যমে সিদ্ধান্তকে স্বাগত জানান।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা স্থানীয় উন্নয়ন ও সেবা ব্যবস্থাকে আরও গতিশীল করবে।

#কক্সবাজার #মাতামুহুরী #উপজেলা_গঠন

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

মাতামুহুরী পেল নতুন উপজেলা, কক্সবাজারে প্রশাসনিক বড় পরিবর্তন

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অংশ নিয়ে নতুন উপজেলা হিসেবে ‘মাতামুহুরী’র অনুমোদন দিয়েছে সরকার। এ সিদ্ধান্তের মাধ্যমে দেশের প্রশাসনিক মানচিত্রে নতুন মাত্রা যোগ হলো।

বৃহস্পতিবার বিকেলে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকর) বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। একই বৈঠকে আরও কয়েকটি নতুন উপজেলা ও সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫ থেকে বেড়ে ৫০০-তে উন্নীত হয়েছে।

নতুন উপজেলা গঠনের ফলে দীর্ঘদিনের জনদাবির অবসান ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভৌগোলিক দূরত্ব ও প্রশাসনিক জটিলতার কারণে এতদিন এলাকাবাসী বিভিন্ন সেবা নিতে ভোগান্তির শিকার হতো।

এলাকাবাসীর মতে, নতুন উপজেলা ঘোষণার ফলে ভূমি, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিসহ সরকারি সেবা আরও সহজে পাওয়া যাবে। এতে সময় ও খরচ দুই-ই কমবে।

ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর মাতামুহুরী এলাকায় আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মাধ্যমে সিদ্ধান্তকে স্বাগত জানান।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা স্থানীয় উন্নয়ন ও সেবা ব্যবস্থাকে আরও গতিশীল করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত