সরকারের মন্ত্রীদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ব্যাখ্যা দেন এটি সরকারের ভেতরে স্পষ্ট সমন্বয়হীনতার ইঙ্গিত।
রোববার (২৪ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে মব সংস্কৃতি চলমান থাকলে ধর্ষণসহ নানা অপরাধ আরও বাড়বে। তার মতে, মবের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়েছে এবং পুলিশের কার্যকারিতাও কমে গেছে।
তিনি দাবি করেন, অতীতে পুলিশ বাহিনীকে মবের মাধ্যমে কোণঠাসা করা হয়েছে, যার প্রভাব এখনো বিদ্যমান।
জাতীয় পার্টি এর এই নেতা বলেন, অপরাধ দ্রুত বিচার না হলে অপরাধীদের সাহস আরও বাড়বে। এ অবস্থায় মববিরোধী কমিশন গঠনের দাবি জানান তিনি, যাতে মব সৃষ্টি করা ব্যক্তিদের চিহ্নিত করে বিচার করা যায়।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, রোগীর চিকিৎসা না করে রোগের মূল কারণের সমাধান করতে হবে।
এছাড়া তিনি দলীয় ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, জিএম কাদেরের নেতৃত্বে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা হবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬