চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১৩ মে ২০২৬) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল চামুচা বিওপি এলাকা থেকে সীমান্ত পিলার ১৯৮/১-এস এর কাছাকাছি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।
অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩,৯৮০ পিস ইয়াবা এবং ১৯,৪৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
এ সময় চোরাচালানকারী চক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, অধিনায়ক, ৫৯ বিজিবি।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬